Amader Sundarban
কেনো এ বনের নাম ‘সুন্দরবন’ রাখা হলো? সুন্দরবনের উল্লেখযোগ্য বৃক্ষের মধ্যে “সুন্দরী” অন্যতম। অনেকেরই ধারনামতে “সুন্দরী” গাছের বিশাল সমাহার থেকেই এ বনের নাম “সুন্দরবন” রাখা হয়েছে। পৃথিবীর যতোগুলো প্রাকৃতিক বিস্ময়াবলির রয়েছে তার মধ্যে আমাদের সুন্দরবন অ্যতম। প্রাতিষ্ঠানিক নাম: সুন্দরবন রিজার্ভ ফরেস্ট। তিন নদীর অববাহিকায় (গঙ্গা, মেঘনা ও বৃহ্মপুত্র) ব-দ্বীপ এলাকায় এই সুন্দরবন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা জুড়ে বিস্মৃত। আয়তনের ১০০০০ বর্গ কি:মি: সুন্দরবনের প্রায় ৬০১৭ বর্গ কি:মি: ই বাংলাদেশ অংশে রয়েছে। বাকী অংশ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিন চব্বিশ পরগনা জুড়ে। সুন্দরবনের উল্লেখযোগ্য অর্জন হলো: ১৯৯৭ সালের ৬ডিসেম্বর সুন্দরবন “ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান” হিসেবে স্বীকৃতি লাভ করে।